
বর্তমানে ভয়ঙ্কর রুপ ধারন করেছে ডেঙ্গু। একের পর এক মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসা প্রদানের সাথে সাথে থাকার জায়গা ব্যবস্থা করতেও হিমশিম। অপরদিকে চিকিৎসার খরচ তো একটা আছেই।
ডেঙ্গু রোগকে কেন্দ্র করে অনেক বেসরকারি হাসপাতাল নিচ্ছে বাড়তি টেস্ট ফি। এতে চিকিৎসা করাতে অনেক সমস্যায় পরছে দরিদ্র ও অসহায় মানুষজন। তবে ইতিমধ্যেই সরকার এই ব্যাপারে কার্যকর ভুমিকা পালন করছে। ডেঙ্গু রোগীদের জন্য সরকারিভাবে নির্দিষ্ট ফি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল গুলকে। যদি কেউ এই নির্দেশ অমান্য করে বাড়তি ফি নেওয়ার চেষ্টা করে তাহলে সেই হাসপাতালের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্প্রতি দরিদ্র, অসহায়সহ যেকোনো ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসায় কোনো ত্রুটি না হয়, সে লক্ষ্যে নিজের সংসদীয় এলাকায় ব্যবস্থা গ্রহণ করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ওয়ানডে ক্রিকেট দলের অধিনয়াক মাশরাফি বিন মর্তুজা।
তিনি গত মঙ্গলবার নিজেই ডেঙ্গু রোগীদের সম্পর্কে জানতে স্বাস্থ্য সচিবের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় সচিব এই মুহূর্তে সংসদ সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান। মাশরাফি তাৎক্ষণিক তার আসনে ঈদে আগত সব ডেঙ্গু রোগীর চিকিৎসার দায়িত্বভার গ্রহণের কথা সচিবকে জানান। এই সময়ে তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে জনগণের পাশে থাকাই আমার দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্ব পালনের চেষ্টা করছি।
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাশরাফির নির্বাচনকালীন প্রধান সমন্বয়কারী সৌমেন বসু বলেন, মাশরাফির ঘোষণা অনুসারে ইতোমধ্যে নড়াইলে দুটি হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসার ব্যাবস্থ গ্রহণ শুরু হয়েছে। রক্তের প্লাটিলেট কাউন্ট মেশিনসহ টেস্টের প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করা হয়েছে।