টপ পোষ্ট

সমন্বয় ছাড়া এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী, সরকারের সঙ্গে সার্বিক আলাপ-আলোচনা ও সমন্বয়ের মাধ্যমেই নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) যে সম্ভাব্য সূচি দিয়েছে, তা চূড়ান্ত কিছু নয়। বিষয়টি গণমাধ্যমে কিছুটা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা শহরের মেগা প্রজেক্টের কারণে সৃষ্ট যানজট নিরসন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ট্রাভেল্গুইদেস & ট্রাভেলগুএস

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরিচালিত হয় এবং সরকারের সঙ্গে সমন্বয় ছাড়া এককভাবে নির্বাচন করার সুযোগ ইসির নেই। আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সভার পর ইসি চূড়ান্ত তফসিল নির্ধারণ করবে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকায় মেগা প্রজেক্টের কাজগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে এবং বারবার রাস্তা খোঁড়াখুঁড়ি করে জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক হয়েছে। ১৫ দিন পর এই পরিস্থিতি পর্যালোচনায় আরেকটি সভা হবে এবং বর্ষায় খোঁড়াখুঁড়ি বন্ধের ওপর জোর দেওয়া হয়েছে।

নিষিদ্ধ ফ্যাসিবাদী শক্তির কিছু ঝটিকা মিছিলের অপচেষ্টা সফল হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে মন্ত্রী জানান। এছাড়া সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ভুক্তভোগীরা ন্যায়বিচার পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুণ

Comments are closed.