টপ পোষ্ট

সফল হতে হলে স্বপ্নটাকে বড় করে নিরন্তর চেষ্টা করতে হবে: সাকিব

0

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবে মঙ্গলবার চট্টগ্রামেই বিশ্বসেরা অলরাউন্ডারের সংবর্ধনা হয়ে গেল। এ সংবর্ধনায় সাকিব আল হাসান নিজেও আপ্লুত। আজ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সাকিবকে সংবর্ধনা দিয়েছে সিজেকেএস।

সাকিবের হাতে নগরের চাবি তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সংবর্ধনা অনুষ্ঠানে সাকিবকে কাছে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত বিভিন্ন ক্রিকেট একাডেমি থেকে আসা খুদে ক্রিকেটাররা। তারাও স্বপ্ন দেখে সাকিবের মতো ক্রিকেটার হওয়ার।

খুদে ক্রিকেটারদের উদ্দেশ্যে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, সফল ক্রিকেটার হতে হলে স্বপ্নটাকে বড় করতে হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্ন বাস্তবায়নে চালিয়ে যেতে হবে নিরন্তর চেষ্টা। মাঠে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, ভয় পাওয়া চলবে না।

সাকিব আরও বলেন, দেশের কথা মাথায় রেখে খেলতে হবে বুক চিতিয়ে। পারফরমেন্সে দিন দিন উন্নতি করতে হবে। এ জন্য প্রয়োজন কঠোর অনুশীলন ও পরিশ্রম। ডিসিপ্লিনে থাকতে হবে। পরীক্ষার আগে যেমন প্রস্তুতি নিতে হয়, তেমনি খেলার আগেও নিতে হয়। তাহলে খেলার সময়ও টেনশন হবে না।’

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন