আসছে আগস্টে দুটি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
বিবৃতিতে জানানো হয়, দুই দলের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে গলে। ম্যাচটি শুরু হবে ১৪ আগস্ট। তার ঠিক আটদিন পরই অর্থাৎ ২২ আগস্ট ওভালে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড। কলম্বোর ম্যাচটি দিয়ে টেস্ট সিরিজ শেষ হবে। এরপর ৩১ আগস্ট শুরু হবে প্রথম টি-২০ আর ৬ সেপ্টেম্বর শেষ টি-২০ হবে ক্যন্ডিতে।
সময় সূচি
টেস্ট
প্রথম টেস্ট: ১৪-১৮ আগস্ট, গল
দ্বিতীয় টেস্ট: ২২-২৬ আগস্ট সারা ওভাল।
টি-২০ সিরিজ
প্রথম টি-২০: ৩১ আগস্ট, কলম্বো।
দ্বিতীয় টি-২০: ২ সেপ্টেম্বর, কলম্বো
তৃতীয় টি-২০: ৬ সেপ্টেম্বর, ক্যান্ডি।-ক্রিকবাজ