টপ পোষ্ট

হার্দিককে ২ সপ্তাহের জন্য চাইলেন আব্দুল রাজ্জাক

0

লাইভ চ্যানেলে নারী বিদ্বেষী মন্তব্য করে অনেকটাই বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়েছিল ভারতীয় খেলোয়াড় হার্দিক পান্ডিয়ার। তবে ফর্মে থাকার কারণে কয়েকদিনের শাস্তি পুষিয়ে দলে ডাক পান তিনি।

নিজের বোলিং-ব্যাটিং লাইন আপে ভারতের জয় অনেকটাই সহজ করে দিয়েছেন তিনি। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সে এবার পাকিস্তানের এক প্রাক্তন খেলোয়াড় হার্দিককে চেয়ে বসলেন।

তবে পাকিস্তানের হয়ে খেলানোর জন্য নয় বরং হার্দিককে পেলে বিশ্বসেরা অলরাউন্ডার বানিয়ে দিতে পারবেন বলে দাবি করেছেন সাবেক খেলোয়াড় আব্দুল রাজ্জাক।

বিশ্বকাপের গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন হার্দিক। ধোনি ও হার্দিক ৭০ রানের পার্টনারশিপ খেলেন। হার্দিকের ঝোড়ো ব্যাটিংয়ের জন্যই ভারতীয় দলের ইনিংস শেষ পর্যন্ত ২৬৮ রানে পৌঁছায়। এর পর বল হাতে এক উইকেট নেন হার্দিক।

ভাল পারফরম্যান্সের পর পাকিস্তানের সাবেক খেলোয়াড় আব্দুল রাজ্জাকের মনে করেন, হার্দিক এখনো বিশ্বসেরা অলরাউন্ডার তকমা পাওয়ার জন্য তৈরি নন। তিনি হার্দিকের অনেক দুর্বল দিক লক্ষ্য করেছেন বলে জানালেন। তার ব্যাটিং টেকনিকে খুঁত ধরেছেন আব্দুল রাজ্জাক।

গতকাল শুক্রবার এক টুইট বার্তায় এত ৩৯ বছর বয়সী এই খেলোয়াড় বলেন, ‘পান্ডিয়াকে দুই সপ্তাহের জন্য আমার কাছে পাঠানো হোক। আমি ওকে বিশ্বের সেরা অলরাউন্ডার বানিয়ে দেব।

হার্দিকের ব্যাটিং টেকনিক-এর বিশ্লেষণ করতে গিয়ে রাজ্জাক বলছিলেন, ‘আমি হার্দিক পান্ডিয়ার ব্যাটিং লক্ষ্য করছিলাম। ব্যাটিংয়ের সময় ওর শরীর ভারসাম্য ঠিক ছিল না বলে আমার মনে হয়। ওর ফুটওয়ার্ক ঠিকঠাক ছিল না।

ফুটওয়ার্ক-এর জন্য ও যেকোনো সময় আউট হয়ে যেতে পারত। বিসিসিআই যদি পান্ডিয়াকে বিশ্বসেরা অলরাউন্ডার বানাতে চায় তা হলে আমি সবসময় তৈরি। ওকে যদি আমি কোচিং করাই তা হলে পান্ডিয়া বিশ্বের সেরা অলরাউন্ডার হয়ে উঠবে।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন