টপ পোষ্ট

নতুন ঠিকানায় কেমন আছে শিশু ‘গহীন’

0

 

 

 

 

 

 

 

রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হওয়া গহীন ভালো আছে বলে জানিয়েছেন আজিমপুরে অবস্থিত ছোটমনি নিবাসের কর্মী হোসনে আরা।

শুক্রবার সকালে ছোটমনি নিবাসে খোঁজ নিতে গেলে হোসনে আরা বলেন, শিশুটি ভালো আছে। তার কোনও অসুবিধা হচ্ছে না।

তিনি আরো বলেন, আজ সাপ্তাহিক ছুটির দিন। না। শিশুটিকে দেখতে চাইলে অফিস খোলা দিনে আসতে হবে। এসময় নারায়ণগঞ্জ থেকে আসা ব্যবসায়ী মাসুম দম্পতি গহীনকে দত্তক নেওয়ার আগ্রহের কথা জানালে হোসনে আরা তাদেরকে পারিবারিক আদালতে গিয়ে দত্তক নেওয়ার জন্য আবেদন করার পরামর্শ দেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ছোটমনি নিবাসের কর্মকর্তাদের কাছে তুলে দেন তাকে উদ্ধার করার পর থেকে বাবা-মায়ের ভূমিকায় অবতীর্ণ হওয়া পলি বেগম ও রাসেল মাহমুদ। তারাই শিশুটির নাম রেখেছেন গহীন।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন