টপ পোষ্ট

অস্ত্র ঠেকিয়ে স্বামীর দুই কান কাটলেন স্ত্রী!

0

এবার স্বামীর ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার শিকার ওপার বাংলার নারকেলডাঙা নর্থ রোডের বাসিন্দা ২০ বছর বয়সী মোহাম্মদ তানভীর। দ্বিগুণ বয়সের স্ত্রী মমতাজ মাঝেমধ্যেই অত্যাচার করতেন। কিন্তু সে যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা হয়তো কল্পনাও করতে পারেননি তানভীর। বুকে বন্দুক ঠেকিয়ে তার দুটি কানই কেটে নিয়েছে স্ত্রী মমতাজ!  কোনোক্রমে পালিয়ে প্রাণে বেঁচেছেন তানভীর।

তানভীর মঙ্গলবার অভিযোগ করেন, বছর দুয়েক আগে বিয়ের পর থেকেই স্ত্রী প্রচণ্ড অত্যাচার করতেন। সেই ভয়ে প্রায়ই বাড়ি ছেড়ে এদিক সেদিক পালিয়ে যেতেন। কিন্তু প্রতিবারই নিজের বাপের বাড়ির লোকজন দিয়ে তাকে ধরে বাড়িতে নিয়ে আসতেন স্ত্রী মমতাজ। চলত মারধর। সোমবার রাতেও মল্লিকপুরে পালিয়ে গিয়েছিলেন তানভীর। কিন্তু সেখান থেকে বাড়িতে নিয়ে আসেন মমতাজ ও তার বোনেরা।

তানভীর আরও অভিযোগ করেন, মঙ্গলবার ভোরে মমতাজ ও তার বোনেরা প্রচণ্ড মারধর করে। তারপর সবাই মিলে তাকে চেপে ধরে বুকে বন্দুক ধরে। এরপর ধারালো অস্ত্র দিয়ে দুটি কানই কেটে নেওয়া হয়।

তানভীরের ভাষায়, ‘স্ত্রী ও শ্যালিকারা ভেবেছিলেন, আমি  মারা গেছি। তাই ওই ভাবে ফেলে রেখেছিল। তার পর সুযোগ পেয়ে কোনোরকমে বাইরে বেরিয়ে আসি। এলাকার লোকজন আমাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান।’

বিয়ের পর থেকে মমতাজের বাড়িতেই থাকতেন তানভীর। তানভীরের অভিযোগ, ‘এই অত্যাচারের কারণে আমার মা মমতাজকে বলেছিলেন আমাকে ছেড়ে দিতে। এতে প্রাথমিকভাবে রাজি হয়ে আমাদের একটি বাড়ি বিক্রি করে টাকাও নিয়ে নেয় মমতাজ। কিন্তু আমাকে ছাড়েননি। উল্টে আমার বাড়িতে যেতে বা পরিবারের কারও সঙ্গে দেখা করতে দিত না।’

কিন্তু তার থেকে প্রায় ২০ বছরের বড় মমতাজকে কেন বিয়ে করলেন তানভীর? জবাবে তানভীরের দাবি, তার বড় ভাইয়ের এক বন্ধু তাকে ফাঁসিয়ে দিয়েছিলেন। তাই বাধ্য হয়ে মমতাজকে বিয়ে করতে হয়েছিল। এদিকে নারকেলডাঙা থানার বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তানভীরের পরিবারের লোকজন। তাদের দাবি, থানায় অভিযোগ জানালেও এফআইআর এ কপি দেয়নি পুলিশ। যদিও পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন