টপ পোষ্ট

ট্রাম্প-কিম বৈঠক সিঙ্গাপুরে

0

অবশেষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের দিনক্ষণ এবং স্থান নির্ধারণ করা হয়েছে।

আগামী ১২ জুন সিঙ্গাপুরে তাদের মধ্যে দীর্ঘ প্রতিক্ষিত এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট নিজেই এ তথ্য জানিয়েছেন। উত্তর কোরিয়া থেকে মুক্তি পাওয়া তিন মার্কিনিকে স্বাগত জানানোর কয়েক ঘণ্টা পরই কিমের সঙ্গে বৈঠকের এ দিনক্ষণ ঘোষণা করেন ট্রাম্প।

টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার শীর্ষ বৈঠকটি হবে সিঙ্গাপুরে, ১২ জুন। বৈঠকটি যেন বিশ্বশান্তির জন্য একটা অনন্য মুহূর্ত হয়ে ওঠে, সে চেষ্টা আমরা করব।

তিনি লেখেন, শীর্ষ বৈঠকটির লক্ষ্য হবে ওয়াশিংটন এবং পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক উত্তেজনা কমিয়ে আনা। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচির একটা সম্ভাব্য সমাপ্তি নিয়ে আলোচনা করা।

উত্তর কোরিয়া সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছে, তারা তাদের পারমাণবিক পরীক্ষা কেন্দ্রগুলো বন্ধ করে দেবে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিও স্থগিত করবে।

যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকা কোনো প্রেসিডেন্টের আজ অব্দি এটাই উত্তর কোরিয়ার কোনো নেতার সঙ্গে প্রথম বৈঠক। গত মার্চে ট্রাম্প নজিরবিহীনভাবে কিমের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ জানান।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন