মা হতে চলেছেন ভারতীয় টেনিস সুন্দরী! সোমবার টুইটারে তেমনই ইঙ্গিত দিলে সানিয়া মির্জা।সানিয়া লিখেছেন, “#BabyMirzaMalik “।আর শোয়েব লিখেছন, “#MirzaMalik”। ভারত-পাক দম্পতির এই পোস্ট রীতিমত ভাইরাল। সানিয়া-শোয়েবকে অভিনন্দন জানিয়েছেন তার বন্ধুবান্ধবরা।
গত মাসে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের উত্তরে ভারতীয় টেনিস সুন্দরী জানিয়েছিলেন, তার পছন্দ মেয়ে। শুধু তাই নয়, তাদের সন্তান শোয়েব ও দু’জনেরই পদবি (মির্জা-মালিক) ব্যবহার করবে বলেও জানিয়েছিলেন হায়দরাবাদি। তিনটি ডাবল গ্র্যান্ড স্ল্যামের মালকিন সানিয়া হাঁটুর চোটের জন্য গত অক্টোবর থেকে কোর্টের বাইরে। ফলে এক নম্বর জায়গা হারন তিনি।
তাদের রোমান্সের কথা প্রথমে জানাজানি না-হলেও ২০০৯-এ সীমান্তের ওপারের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বাগদান হয় সানিয়ার। পরের বছর অর্থাৎ ২০১০ চারমিনারের শহরে জাঁকজমকভাবে পাকিস্তানি রীতি মেনে সানিয়াকে বিয়ে করেন শোয়েব। তার পর বেশিরভাগ সময় নিজের পেশায় একে অপরের থেকে দূরে থাকেন সানিয়া-শোয়েব। পরে দুবাই বিলাসবহুল ফ্ল্যাট কিনে দু’জনে এক সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন ভারত-পাক এই টেনিস-ক্রিকেট দম্পতি।