ধর্ষণের অভিযোগে ‘সারেগামাপা’ চ্যাম্পিয়ন সৌম্য গ্রেফতার
জানা যাচ্ছে গায়ক সৌম্য চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। তার অভিযোগের ভিত্তিতেই পুলিস সৌম্যকে গ্রেফতার করে। প্রসঙ্গত ২০১৫র ‘সারেগামাপা’ চ্যাম্পিয়ন হয়েছিলেন সৌম্য। পাশাপাশি ইন্ডিয়ান আইডলের প্রতিযোগীও ছিলেন তিনি।