কঙ্গোয় নৌকাডুবিতে শিশুসহ নিহত ৪৫
আফ্রিকার দেশ কঙ্গোর পশ্চিমাঞ্চলে মাই-এনদোম্বে হ্রদে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। মাই-এনদোম্বে প্রদেশের গভর্নর অ্যান্তোনি মাসামবা বলেছেন, ওই নৌকাটি ৪০০-র বেশি যাত্রী ছিল। তিনি জানান, এখনও প্রায় ২০০ যাত্রী নিখোঁজ রয়েছেন।