‘মোটা নারীরা স্বর্গে যেতে পারবেন না’
গির্জায় তখন একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। একজন খ্রিষ্টান ধর্মযাজক কথা বলছিলেন উপস্থিত ধর্মনুরাগীদের সামনে। হঠাৎ করেই একজন নারী মঞ্চে উঠে আসেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই ধর্মযাজককে মঞ্চ থেকে ধাক্কা মেরে ফেলে দেন নীচে।