
জুয়া খেলতে স্ত্রীকে বাজি ধরলেন স্বামী। এরপর সেই খেলায় হেরে বন্ধুদের হাতে নিজের স্ত্রীকে তুলে দিলেন মাতাল স্বামী। এরপরই ওই গৃহবধূকে গণধর্ষণের শিকার হতে হয়। এমন বর্বর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের জাফরাবাদ এলাকায়।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার শিকার ওই নারী থানায় গিয়েছিলেন, পুলিশের কাছে অভিযোগ জানাবেন বলে। কিন্তু, যোগীর রাজ্যের পুলিশের বিরুদ্ধে নারীর অভিযোগ, এফআইআর দায়ের তো করেই-নি , পুলিশ তাকে নিরাশ করে, থানার দরজা থেকেই ফিরিয়ে দিয়েছে।
জানা যায়, ওই নারী শেষমেশ আদালতের শরণাপন্ন হন। আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে, গণধর্ষণের মামলা দায়ের করতে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে খবরে বলা হয়েছে।