টপ পোষ্ট

১৫ জন কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বৌদ্ধ সন্ন্যাসী আটক

0

গয়ায় এক প্রতিষ্ঠানে অাসাম থেকে পড়তে আসা ১৫ জন কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক বৌদ্ধ সন্ন্যাসীর বিরুদ্ধে। পুলিশ ওই বৌদ্ধ সন্ন্যাসীকে আটক করেছে। ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

গয়া জেলার এসপি (শহর) অনিল কুমার জানান, এখানকার মস্তিপুর গ্রামে ওই বৌদ্ধ সন্ন্যাসীর একটি প্রতিষ্ঠান রয়েছে। যার নাম- ‘প্রসন্ন জ্যোতি বুদ্ধিস্ট স্কুল অ্যান্ড মেডিটেশন সেন্টার’। ওই স্কুলে পড়াশোনার পাশাপাশি ধ্যানের শিক্ষাও দেওয়া হয়।

তিনি আরো বলেন, অাসামের কার্বি আংলং জেলার ১৫ জন কিশোর বুদ্ধগয়ায় এসে ওই স্কুলে ভর্তি হয়। পরে পুলিশ খবর পায়, অাসামের ওই ১৫ জন কিশোরকে নিয়মিত যৌন নির্যাতন করে অাসছেন ওই বৌদ্ধ সন্ন্যাসী।

আটক করার পর ওই বৌদ্ধ সন্ন্যাসীকে জিজ্ঞাসাবাদ করছেন গয়ার ডেপুটি পুলিশ সুপার (শহর) রাজকুমার শাহ। কিশোরদের জিজ্ঞাসাবাদ করছেন স্থানীয় থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও)।

গয়া পুলিশের এসপি (শহর) অনিল কুমার বলেছেন, শুক্রবার ১৫ কিশোরকে নিয়ে যাওয়া হবে জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে। তাদের বক্তব্য নথিভুক্ত হয়েছে। তাদের ডাক্তারি পরীক্ষানিরীক্ষাও করা হবে। সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই মামলা দায়ের করা হবে আটক বৌদ্ধ সন্ন্যাসীর বিরুদ্ধে।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন