টপ পোষ্ট

ভারতীয় ক্রিকেটারের স্ত্রীর শ্লীলতাহানি

0

প্রাক্তন ক্রিকেটার কাম্বলির স্ত্রীকে আপত্তিকর ভাবে ছুঁয়েছেন সঙ্গীতশিল্পী অঙ্কিত তিওয়ারির বাবা। এমনটাই অভিযোগ জানিয়েছেন কাম্বলি ও তার স্ত্রী আন্দ্রিয়া। যার বিরুদ্ধে অভিযোগ, তার নাম রাজকুমার তিওয়ারি।

রোববার মুম্বাইয়ের ইনঅরবিট মলের গেম জোনে ঘটনাটি ঘটে । বারবার আপত্তিকরভাবে কাম্বলির স্ত্রীর শরীর ছোঁয়া হয়। আর তাতেই বিরক্ত হন কাম্বলির স্ত্রী। রাজেন্দ্র তিওয়ারির অভিযোগ, আন্দ্রিয়া জুতো খুলে মেরেছেন তাকে। এর পরেও সেই ব্যক্তি কাম্বলির স্ত্রীর শরীর ছোঁয়ার চেষ্টা করলে, রাজকুমারের হাত চেপে ধরেন কাম্বলির স্ত্রী।

এর কিছুক্ষণ পরেই শপিংমলের ফুড কোর্টে পৌঁছোন কাম্বলি ও আন্দ্রিয়া। সেখানেই কাম্বলি এবং তার স্ত্রীকে ঘিরে ধরে দুই যুবক। আন্দ্রিয়াকে আক্রমণ করতে যান তারা। তখন স্ত্রীকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন কাম্বলি।

কাম্বলির স্ত্রী শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে। আন্দ্রিয়া জানিয়েছেন, ওই মলে হেঁটে যাওয়ার সময়ে অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে ছুঁয়ে দেখেন অঙ্কিতের বাবা রাজকুমার। থানায় অভিযোগ জানানোর পাশাপাশি মুম্বই পুলিশকে ট্যাগ করে টুইট করেন কাম্বলি, ‘কিছু দুষ্কৃতী আমার স্ত্রীকে অসৎ উদ্দেশ্য নিয়ে ছুঁয়েছিল। এর প্রতিবাদ করায় ছেলেকে সঙ্গে নিয়ে এসে এক ব্যক্তি রুখে দাঁড়ায়।’

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন