
দীর্ঘ ১৬ মাস পর শুভ্র সাদা পোশাকে মাঠে ফিরে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন স্টিভেন স্মিথ। তার অসাধারণ ব্যাটিংগুণে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সে সঙ্গে আইসিসি র্যাঙ্কিংয়েও এগিয়েছেন স্মিথ।
এজবাস্টনে প্রথম ইনিংসে ১৪২ রানের ইনিংস খেলেন স্মিথ। তার ব্যাটিং নৈপুণ্যতায় মুমূর্ষু অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুরে। আর দ্বিতীয় ইনিংসেও সেই একই কাণ্ড ঘটান। তুলে নেন ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি। ফলে শেষ পর্যন্ত ২৫১ রানে জয় পায় অস্ট্রেলিয়া।
এমন রাজকীয় প্রত্যাবর্তনের সুফল হিসেবে মঙ্গলবার সবশেষ প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন স্মিথ। টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় স্থান দখল করেছেন ৩০ বছর বয়সী তারকা। সাবেক স্মিথের বর্তমান রেটিং পয়েন্ট ৯০৩। এজবাস্টন টেস্ট শুরুর আগে যা ছিল ৮৫৭। অর্থাৎ এই এক ম্যাচেই ৪৬ রেটিং পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে।
তালিকায় শীর্ষে ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার রেটিং পয়েন্ট ৯২২। দ্বিতীয়তে কেন উইলিয়ামসন। কিউই ক্যাপ্টেননের রেটিং পয়েন্ট ৯১৩।
তালিকায় দেখে নিন বাদবাকিদের অবস্থান
