টপ পোষ্ট

আমিরকে অবসর নিতে তারা বাধ্য করেছে : মিকি আর্থার

0

আমিরকে অবসর নিতে তারা বাধ্য করেছে! অনেকটা হুট করেই ক্রিকেট বিশ্বকে অবাক করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। মাত্র ২৭ বছর বয়সেই টেস্টকে বিদায় জানানোর ফলে আমিরকে রীতিমত ধুয়ে দেন দেশটির সাবেক কিংবদন্তিরা। এদিকে আমির অবসর নেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই দোষ দিচ্ছেন দেশটির কোচ মিকি আর্থার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমির পাঁচ বছর খেলার বাইরে ছিল। এই পাঁচ বছরে সে কিছুই করেননি। ফলে তার শরীর, ফিটনেস টেস্ট ক্রিকেটে নেমে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না। তবু দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সিরিজে আমরা তাকে অনেক চাপ দিয়েছি। যা যা করা সম্ভব, আমিরকে নিয়ে তাই করা হয়েছে। কারণ ঐ সময় পাকিস্তানের আমিরের মতোই একজন প্রয়োজন ছিল।’

তিনি আরো বলেন, ‘আমির হয়তো সে পাঁচ বছর আরও ভালোভাবে গোছাতে পারত। সময়টা তার জন্য অনেক কঠিন ছিল। আমি বুঝতে পারছি সেটি। আমিরের ব্যাপারে যে আলোড়নটা শুরু হয়েছিল ২০০৯-১০ সালে, তা খুবই যুক্তিযুক্ত ছিলো। তখন সে ভিন্ন ছিল, তার ফিটনেসও ভিন্ন ছিলো।’

আর্থার আরো বলেন, ‘পাঁচ বছরের সাজার আগে ও পরের আমিরকে এক করা মোটেও ঠিক হবে না। কারণ সে যদি পাঁচ বছর হারিয়ে না ফেলত, তাহলে আমার মতে পাকিস্তানের সেরাদের সেরার কাতারে চলে যেত। অবসরের কথা অনেকদিন ধরেই তার মধ্যে ঘুরছিল। আমাকে আগেও এ ব্যাপারে বলেছে। টেস্ট ক্রিকেটের চাপটা তার শরীরের জন্য বাড়তি বোঝা হয়েছিল।’

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন