টপ পোষ্ট

ভাগ্যিস ড্রেসিংরুমে বিয়ার ছিল: ম্যাককালাম

0

বিশ্বকাপের ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করা কতটা কষ্টের তা বেশ ভালোভাবেই জানেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। কারণ তার নেতৃত্বেই ২০১৫ সালের বিশ্বকাপের ফাইনালে গিয়ে শিরোপা খুইয়েছিল কিউইরা।

তবে এবার শিরোপা ছুঁতে না পারার কষ্টটা আগেরবারের চেয়েও কঠিন। কারণ নির্ধারিত ১০০ ওভারে ফল নিষ্পত্তি না হওয়ার পর সুপার ওভারেও যখন ম্যাচ টাই হয়, তখন বাউন্ডারির হিসাব বিবেচনায় নিউজিল্যান্ডকে কাঁদিয়ে শিরোপা জেতে ইংল্যান্ড। লর্ডসের ফাইনালটা মাঠে বসেই দেখেছেন ম্যাককালাম। এত কাছে থেকে উত্তরসূরিদের এমন হারে হৃদয় ভেঙে গেছে তার।
 
স্থানীয় গণমাধ্যমকে ম্যাককালাম বলেন, ‘এবারের ঘটনাটি আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। ভাগ্য ভালো যে ড্রেসিংরুমে তাদের জন্য বিয়ার ছিল। অন্যথায় তারা মানসিকভাবে আরো ভেঙ্গে পড়ত। অথচ তারা যেভাবে খেলেছে এবং যা করে দেখিয়েছে তা গর্ব করার মতে। এখনো ব্যর্থতার দগদগে ক্ষত তাদের তাড়িয়ে বেড়াচ্ছে।

কিন্ত সময় যখন গড়াবে, মাস বা বছর পর তারা অনুধাবন করতে পারবে কি অসাধারণ খেলাই না তারা খেলেছে। তাও আবার সর্ববৃহৎ মঞ্চে। তারা যা খেলেছে তা এক কথায় দুর্দান্ত।’

ম্যাককালাম বলেন, ‘হ্যাঁ বিশ্বকাপের শিরোপা অর্জন করতে পারাটা দারুণ ব্যাপার। তবে আমি সব সময় বলে থাকি খেলাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি হচ্ছেন ওই ম্যাচের একজন মানুষ এবং একটি চরিত্র। দলটি পরাজয়কে যেভাবে সামাল দিয়েছে এবং গোটা টুর্নামেন্ট জুড়ে যেভাবে সফলতা দেখিয়েছে, তাতে আমি সন্তুষ্ট।’

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন