টপ পোষ্ট

বিশ্বকাপ জিতলে কত কোটি টাকা বোনাস পাবেন মরগানরা?

0

বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য মোটা অংকের প্রাইজমানি রেখেছে আইসিসি। শিরোপাজয়ীরা পাবেন ৪ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৪ কোটি টাকা।

রোববার দ্বাদশ আসরের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ফাইনালি লড়াইয়ে জিতে যদি দেশকে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ এনে দিতে পারেন, তা হলে এর বাইরে মোটা অংকের আর্থিক পুরস্কার পাবেন মরগানরা।

ইতিমধ্যে সেই ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাদের তরফে জনানো হয়েছে, ঐতিহাসিক ট্রফি জিতলে দলের প্রত্যেক ক্রিকেটার পাবেন বড় অংকের বোনাস।

দুইয়ের ব্যবস্থাপনায় বিশ্বকাপজয়ী প্রত্যেক ইংলিশ ক্রিকেটারের জন্য বরাদ্দ থাকছে ২ লাখ পাউন্ড। বাংলাদেশি টাকার অংকে যা প্রায় ২ কোটি ১০ লাখের মতো। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে ব্রিটেনের একাধিক সংবাদমাধ্যম এই খবর দিয়েছে।

শুধু ক্রিকেটারদের বোনাসই নয়, ২৭ বছর পর জাতীয় উৎসবের বড় উপলক্ষ তৈরি হওয়ায় নানা উদ্যোগ নিয়েছে সরকার। ফাইনালের দিন লন্ডনের ব্যস্ততম ট্রাফালগার স্কোয়ারে তৈরি করা হয়েছে ফ্যান জোন। সেখানে একসঙ্গে খেলা দেখতে পারবেন হাজার হাজার মানুষ। এজন্য বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন।

এর আগে সবশেষ ১৯৯২ বিশ্বকাপের ফাইনালে ওঠে ইংল্যান্ড। সেবার পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। আরেকটি ফাইনালে পৌঁছতে লেগে গেছে ২৭ বছর। ক্রিকেটের জনক হয়েও বিশ্বকাপ জেতার স্বাদ পাননি ইংলিশরা। নিউজিল্যান্ডকে হারিয়ে কাপ জেতার আবহ তাই ছড়িয়ে পড়েছে ব্রিটেনজুড়ে।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন