আগামী ২জুলাই বাংলাদেশের বিপক্ষে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগেই বাংলাদেশ দল নেওয়া শুরু করেছে প্রস্তুতি। তবে এর আগে উঠেছে গুজন। পাক একজন সাবেক ক্রিকেটারের মতে এই ম্যাচ ছেড়ে দিবে ভারত।
পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে বাসিত আলী বলেন, ভারত কখনোই চায় না পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনাল খেলুক। তাদের দুই ম্যাচ রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। এমনকি সেই ম্যাচে বিশ্রামে থাকতে পারেন কোহলিও আফগানিস্তানের বিপক্ষে ভারত কেমন খেলেছে, কীভাবে খেলেছে তা তো সবাই দেখেছি।
পাকিস্তানের হয়ে ১৯টি টেস্ট ও ৫০টি ওয়ানডে ম্যাচ খেলা বাসিত আলী আরও বলেন, ভারত যদি বাংলাদেশ ও শ্রীলংকার সঙ্গে ইচ্ছা করে হেরে যায় তাহলে কেউ কিছু বলতে পারবে না। কারণ তারা তো সত্য স্বীকার করতে ভয় পায়। দেখবেন, পরের ম্যাচগুলোতে ভারত এমন করে খেলবে যে, কেউ বুঝতেই পারবে না ম্যাচে কী হচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে যেমন দেখা গিয়েছে।