টপ পোষ্ট

জাতীয় দল থেকে অবসরে ফার্নান্দো তোরেস

0

 

 

 

 

 

 

 

বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ফার্নান্দো তোরেস আর দেখা যাবে স্পেন জাতীয় দলের জার্সিতে। বুট জোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

শৈশবের বেশিরভাগ সময় তোরেসের কেটেছে অ্যাথলেটিকো মাদ্রিদে। সেখান থেকেই পেশাদার ফুটবলের যাত্রা শুরু এ ফরোয়ার্ডের। ১৮ বছর খেলেছেন লিভারপুল ও চেলসিতে। ধারে খেলেছেন এসি মিলানেও। ২০১৬-১৮ পযর্ন্ত দ্বিতীয় মেয়াদে অ্যাথলেটিকোতে কাটানোর পর তিনি যোগ দেন জাপানের জে-ওয়ান লিগের ক্লাব সোগো তোসো’তে। সেখান থেকে বুট জোড়া তুলে রাখলেন এই ৩৫ বছর বয়সী স্পেনিয়ার্ড।

দারুণ নৈপুণ্যে দেখিয়ে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেনকে শিরোপা উল্লাসে মাতিয়েছিলেন তোরেস। ২০০৮ এবং ২০১২ সালে ‘ব্যাক টু ব্যাক’ ইউরো চ্যাম্পিয়নশীপও জিতেন তিনি।

স্পেনের হয়ে ১১০ ম্যাচে ৩৮ গোল করেন তোরেস। সেই ধারাবাহিকতায় এ ফরোয়ার্ড বনে গেছেন দেশটির তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও। সব মিলিয়ে স্প্যানিশদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ছয়টি আন্তর্জাতিক টুর্নামেন্টে।

দেশের জার্সি তুলে রাখার ব্যাপারটি তোরেস জানিয়েছেন টুইট করে, ‘পেশাদার ফুটবল ক্যারিয়ারে উত্তেজনাপূর্ণ ১৮ বছর কাটানোর পর এখন সময় এসেছে অবসর নেওয়ার।’

আগামী রোববার জাপানের রাজধানী টোকিওতে সংবাদ সম্মেলনে ‘অবসর কারণ ব্যখ্যা’ করবেন তোরেস। ব্যাপারটি নিজেই জানিয়েছেন তিনি।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন