টপ পোষ্ট

অতিরিক্ত সুন্দরী হওয়ায় ট্রাফিকের মামলা!

0

 

 

 

 

 

 

গাড়ি চালিয়ে আসা এক নারীকে আটকেই কিছু জিজ্ঞেস না করে মামলা টুকে দেন এক সার্জেন্ট। এরপর মামলার কারণ ব্যাখ্যা করে জানান অতিরিক্ত সুন্দরী ওই নারী। আর তাই এ মামলা। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে পশ্চিম উরুগুয়ের পায়সানডু শহরতলিতে। 

জানা যায়, মামলার জরিমানা কাগজের উল্টো পিঠে ‘আই লাভ ইউ’ও লিখে দিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় সম্প্রতি ওই মামলার জরিমানার কাগজটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। যা দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে জানিয়েছে নেটপাড়ার মানুষজন।

ক্ষমতার অপব্যবহার বলে ফুঁসে উঠেছেন কেউ কেউ টুইটারে। কেউ আবার সার্জেন্টের পক্ষ নিয়ে ভালোবাসার গুনগান গেয়েছেন। এদিকে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার পর ওই ট্রাফিক সার্জেন্টকে বদলি করার চিন্তাভাবনা করছে পায়সানডু প্রশাসন।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন