টপ পোষ্ট

গরমে ম্যাট্রেস থেকে ছারপোকা দূর করবেন যেভাবে

0

 

 

 

 

 

 

 

ছারপোকা থাকা মানে ঘুম নষ্ট। গরমে এর উপদ্রব অনেক বেড়ে যায়। যদিও অনেকে এটা দূর করার উপায় জানেন না। এ কারণে সইতে হয় সীমাহীন যন্ত্রণা।

দেখে নিন ম্যাট্রেস কিভাবে এটা দূর করবেন-

প্রথমে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। যা লাগবে-

এক কাপ বেকিং সোডা, কয়েক ফোঁটা লেভেন্ডার অয়েল, একটি জগ, চালনি বা কিচেন ড্রপার, ভ্যাকুয়াম ক্লিনার (স্টিমে কাজ করতে পারা ভ্যাকুয়াম ক্লিনার হলে আরও ভালো হয়)।

প্রস্তুতি

বেকিং সোডা ও লেভেন্ডার জগে দিয়ে খুব ভালো করে ঝাঁকাতে হবে। মিশ্রণটি তৈরি হওয়ার পর চালনিটি দিয়ে ম্যাট্রেসের উপরিভাগে এক ঘন্টা সময় নিয়ে ওই উপকরণগুলো ছিটিয়ে দিন। সময় দিন যেন ম্যাট্রেসের চারপাশে ঐ মিশ্রণ পৌঁছে যেতে পারে।

এরপর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ম্যাট্রেসে ছিটানো উপকরণগুলো পরিষ্কার করে ফেলুন। ছারপোকা দূর হয়ে যাবে। তবে আপনার ম্যাট্রেসটি অনেক পুরনো হয় তাহলে সেটি বদলে ফেলাই ভালো।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন