টপ পোষ্ট

মঈন আলীর অনুরোধ রাখেনি ইংলিশ সমর্থকরা

0

 

 

 

 

 

 

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কাণ্ডে এক বছরের নিষেধাজ্ঞায় পড়েছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ আর সহকারী-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। যার জন্য ধুয়ো শুনতে হয়েছিল দেশ ও দেশের বাইরের ক্রিকেট সমর্থকদের কাছে।

এতসব উপেক্ষা করে আবারও পারফর্ম করে দুইজনেরই জায়গা হয়েছে বিশ্বকাপের দলে। অপেক্ষা, বিশ্বকাপের মঞ্চে ভালো খেলে সমালোচনাকারীদের জবাব দেয়া।

গতকাল শনিবার স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে অস্ট্রেলিয়া। গা গরমের ম্যাচে স্মিথ-ওয়ার্নার দুজনেরই জায়গা হয়েছিল দলে।

দলে জায়গা হলেও এই ম্যাচে শুধু ইংল্যান্ডের বিপক্ষে লড়তে হয়নি, লড়তে হয়েছে প্রতিপক্ষের ভক্তদের সঙ্গেও।

আগে থেকেই জানা ছিল ইংল্যান্ড ভক্তদের ধুয়ো শুনতে হবে ওয়ার্নার-স্মিথদের। তাই আগেভাগেই এই দুই ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছিলেন ইংলিশ অল-রাউন্ডার মঈন আলী।

এক বিবৃতিতে মঈন বলেন, আমি আশা করবো স্মিথ-ওয়ার্নারের খুব বেশি সমস্যা হবে না। ভুল আমাদের সবারই হয়ে থাকে। আমরা মানুষ এবং আমাদের আবেগ রয়েছে। আমি জানি ভেতর থেকে ওরা দুজনই অসাধারণ মানুষ। আমি আশা করবো বিশ্বকাপে তাদের সঙ্গে ভালো আচরণ করা হবে। আমি শুধু চাই তারা যেন ক্রিকেটেই নিজের মনোযোগ রাখতে পারে।

আমি চাই তারা যাতে খেলাটা উপভোগ করতে পারে, পুরো সফরটা ভালোভাবে শেষ করতে হবে।

তবে শেষ পর্যন্ত মঈন আলীর অনুরোধ রাখেনি ইংলিশ সমর্থকরা। গতকাল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে সাউদাম্পটনের গ্যালারি থেকে শোনা যায় ধুয়ো-ধ্বনি।

ওয়ার্নার-স্মিথকে ‘প্রতারক’ উল্লেখ করে মাঠ থেকে উঠে যাওয়ার আহ্বান করেন প্রতিপক্ষের সমর্থকরা।

যদিও এই ম্যাচে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরার পথে স্মিথকে করতালি দিয়ে অভিবাদন জানায় ইংল্যান্ডের সমর্থকরা।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন