টপ পোষ্ট

কোহলিতে মুগ্ধ হ্যারি কেইন

0

 

 

 

 

 

বিরাট কোহলি-হ্যারি কেইন একে অপরের প্রতি ভীষণ মুগ্ধ। অতীতে নানা উপলক্ষে একজন আরেকজনকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে তাদের। তবে এতদিন সেটা শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ ছিল।

অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। এবার সাক্ষাতে দেখা হয়ে গেলো ভিন্ন অঙ্গনের দুই তারকার। অভিজাত লর্ডস ক্রিকেট স্টেডিয়ামের বাইরে দেখা হয়েছে কোহলি-কেইনের।

দুয়ারে কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। লন্ডনেই প্রাক-প্রস্তুতি পর্ব সারছে টিম ইন্ডিয়া। অনুশীলন করছেন কোহলিরা।

আবার সামনেই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। শিরোপার জন্য লিভারপুলের বিপক্ষে লড়বে টটেনহ্যাম। গোড়ালির চোট কাটিয়ে ফাইনালি লড়াইয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন হ্যারি। দুই মহারণের আগে দেখা হয়ে গেল উভয় মহাতারকার।

স্বাভাবিকভাবেই বাক্যালাপ করেন কোহলি-কেইন। সেলফিও তোলেন ক্রিকেট-ফুটবল তারকা। টুইটারে সেই ছবি পোস্ট করে কেইন লেখেন, বেশ কিছু টুইট চালাচালির পর অবশেষে কোহলির সঙ্গে দেখা হলো। সে একজন সুন্দর মনের মানুষ, অসাধারণ ক্রীড়া ব্যক্তিত্বও।

কেইনের সেই টুইট প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় তা ভাইরাল হয়ে যায়। একই ছবি রিটুইট করে কোহলি লেখেন, তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগল হ্যারি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য তোমাকে আগাম শুভেচ্ছা।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন