টপ পোষ্ট

বিশ্বকাপে স্বর্ণের জুতা পরে খেলতে নামবেন কোহলি!

0

 

 

 

 

আগামী ৩০ মে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। আর তাই শুক্রবার থেকে দলগুলো আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে।

এদিকে ভারতীয় ক্রিকেট দলের এ মিশনে দলের নেতৃত্বভার রয়েছে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির কাঁধে। যিনি এর আগেও খেলেছেন দুটি বিশ্বকাপ, তবে অধিনায়ক হিসেবে খেলবেন এই প্রথমবার।

আর সে উপলক্ষে বিখ্যাত ক্রীড়া সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান পুমার কাছ থেকে বিশেষ জুতা হাতে পেয়েছেন কোহলি। ভারতীয় অধিনায়কের জন্য বিশেষভাবে তৈরি এ জুতার নাম দেয়া হয়েছে গোল্ড স্পাইক এডিশন। এ জুতা মাত্র ১৫০ জোড়া প্রস্তুত করেছে পুমা।

এদিকে শুধু নামেই গোল্ড রেখে ক্ষান্ত হয়নি তারা, মূলত জুতার মধ্যেও দেয়া হয়েছে স্বর্ণের প্রলেপ। যে কারণে বলা হচ্ছে এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে স্বর্ণের জুতা পরে খেলতে নামবেন কোনো খেলোয়াড়।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন