টপ পোষ্ট

তিউনিশিয়া থেকে দেশে ফিরলেন ১৫ বাংলাদেশি

0

 

 

 

 

দেশে ফিরেছেন তিউনিসিয়া উপকূলে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি। আজ মঙ্গলবার সকালে টার্কিস এয়ারওয়েজের একটি ফ্লাইটে ৬টা ১০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিমানটি। এরপর বিমানবন্দরে তাদের জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

গেল ১০ই মে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মারা যান ৬৫ অভিবাসন প্রত্যাশী। তাদের মধ্যে ৩৭ জনই বাংলাদেশি। জীবিত উদ্ধার হওয়া ১৬ জনের মধ্যে বাংলাদেশের ১৫ জন। তিউনিশিয়ার রাজধানী তিউনিস থেকে ২৭০ কিলোমিটার দূরে নৌকাডুবির ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।

এদিকে, তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় নিহতদের মধ্যে ২৭ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটি।

যাদের পরিচয় জানা গেছে তারা হলেন- সিলেটের জিল্লুর রহমান, মনির ও কাসিম আহমেদ, বিয়ানীবাজারের রফিক ও রিপন, ফেঞ্চুগঞ্জের লিমন আহমেদ, আব্দুল আজিজ, আয়াত ও আহমেদ, দক্ষিণ সুরমার জিল্লুর, হাউড়তোলার আমাজল, বিশ্বনাথের খোকন, রুবেল ও বেলাল, গোলাপগঞ্জের মারুফ, মৌলভীবাজার কুলাউড়ার শামীম ও বাইল্যাহাবের ফাহাদ।

এছাড়া, সুনামগঞ্জের মাহবুব ও নাদিম, কিশোরগঞ্জের আল আমিন ও জালাল উদ্দিন, শরীয়তপুরের পারভেজ ও কামরুন আহমেদ মারুফ, মাদারীপুরের সজীব, নোয়াখালীর চাটখিলের নাসির এবং টঙ্গীর কামরান।

এর আগে বলা হয়, এই নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৭ বাংলাদেশি নিখোঁজ আছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৪ বাংলাদেশি। এরইমধ্যে এই অভিবাসন প্রত্যাশীদের খোঁজ নিতে তিউনিশিয়া গেছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও লেবার কাউন্সিলর।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম নৌকাডুবির এই ঘটনাকে ভূমধ্যসাগরে ‘আরেকটি মর্মান্তিক ঘটনা’ আখ্যা দিয়েছে। নৌকাটি পার্শ্ববর্তী দেশ লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ছেড়ে এসেছিল বলে জানায় আইওএম। ধারণা করা হচ্ছে, নৌকাডুবির শিকার যাত্রীরা আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন-ইউএনএইচসিআর জানিয়েছে, চলতি বছর এপ্রিল পর্যন্ত নৌকায় ইউরোপে পাড়ি দেয়ার সময় ভূমধ্যসাগরে প্রায় ১৬৪ জন নিহত হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম বলছে, গতবছর এ সংখ্যা ছিল ২ হাজারেরও বেশি।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন