টপ পোষ্ট

‘মায়ের মৃত্যুর আঘাত চরম যন্ত্রণার’

0

 

 

 

 

 

মায়ের মৃত্যুর পর পাওয়া মানসিক আঘাত চরম ছিল বলে জানিয়েছেন প্রিন্সেস ডায়ানার জ্যেষ্ঠ ছেলে ও ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম। তিনি বলেন, মায়ের মৃত্যুর পর মানসিক আঘাত অন্য কোনো আঘাতের মতো ছিল না। মানসিক স্বাস্থ্য নিয়ে বিবিসি টিভির একটি তথ্যচিত্র তৈরির কাজে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান উইলিয়াম। মায়ের মৃত্যুর পর তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রিন্স উইলিয়াম বলেন, ‘সময় যখন কঠিন হয়ে যায় তখন ব্রিটিশরা আবেগ নিয়ন্ত্রণে কঠিন হয়।

তবে মানুষের কিছুটা স্বস্তি প্রয়োজন এবং আমাদের আবেগ নিয়ে কথা বলতে সমর্থ্যবান হওয়া উচিত। কারণ আমরা রোবট নই।’ এয়ার অ্যাম্বুলেন্সের পাইলট হিসেবে কাজ করার সময় ‘মৃত্যুর দরজার কাছে দাঁড়িয়ে’ আছি সেই অনুভূতি থেকে তিনি বের হয়ে আসতে পেরেছিলেন বলেও জানান ডিউক অব ক্যামব্রিজ।

যারা স্বজন হারিয়েছেন তাদের যন্ত্রণা কেমন তা মাকে হারানোর ব্যথা অনুভবের মধ্য দিয়ে বুঝতে পেরেছেন বলেও জানান প্রিন্স। তিনি বলেন, ‘আমি এটা নিয়ে অনেক ভেবেছি এবং আমি এটা বোঝার চেষ্টা করছি কেন আমি তেমন অনুভব করেছিলাম। অল্প বয়সে স্বজনহারা হলে আপনি যে ব্যথা অনুভব করবেন তা অন্য কোনো ব্যথার মতো নয়।’

প্রসঙ্গত, ১৯৯৭ সালে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন ব্রিটিশ রাজপরিবারের সাবেক পুত্রবধূ প্রিন্সেস ডায়ানা। মৃত্যুর সময় দুই পুত্র উইলিয়াম ও হ্যারিকে রেখে গিয়েছিলেন তিনি।

বিবিসির তথ্যচিত্রটি আজ (রোববার) প্রচার করা হবে। প্রিন্স উইলিয়াম কথা বলেন ফুটবলার পিটার ক্রচ ও ড্যানি রোজ, সাবেক ফুটবল তারকা থিয়েরি হেনরি, জার্মাইন জিনাস এবং ইংল্যান্ড ম্যানেজার গ্যারেথ সাউথহেট। তথ্যচিত্রটি তৈরিতে তারা সবাই মানসিক স্বাস্থ্য নিয়ে নিজের অভিজ্ঞতা ও মানসিক চাপের কথা উল্লেখ করেছেন।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন