টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা একাদশ তৈরি করেছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী কিংবদন্তি তারকা রিকি পন্টিং। পন্টিংয়ের সরে একাদশে অস্ট্রেলিয়া থেকে রয়েছে ৫ জন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ থেকে দুজন এবং ভারত, পাকিস্তান ও দক্ষিন আফ্রিকা থেকে রয়েছে একজন।
পন্টিং তার সেরা একাদশে ওপেনার হিসেবে রেখেছেন জাস্টিন ল্যাঙ্গার ও ম্যাথিউ হেইডেনকে। এরপর তিন নম্বরে রেখেছেন প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে।
পন্টিংয়ের একাদশে চারে রয়েছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। পাঁচে রয়েছে ক্যারিবিয় বরপুত্র ব্রায়ান লারা। উইকেট কিপার হিসেবে পন্টিংয়ের একাদশে আছেন সাঙ্গাকারা। পন্টিংয়ের একাদশের অধিনায়কও তিনিই।
৭ নম্বরে আরেক অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম গিলক্রিস্টকে রেখেছেন তিনি। এরপর তার একাদশের বাকি চারজন বোলার। তারমধ্যে একমাত্র স্পিনার হিসেবে রয়েছে শেন ওয়ার্ন। আর তিন পেসারদের মধ্যে রয়েছে কার্টলি অ্যামব্রোস, ওয়াসিম আকরাম ও গ্ল্যান ম্যাকগ্রা।