বিপিএলে এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে চুক্তি করে ফেলেছিলেন স্মিথ। কিন্তু তার আর বিপিএলে খেলা হল না।
টেম্পারিং কেলেঙ্কারির কারণে এক বছর নিষিদ্ধ এই অসি ক্রিকেটার। সে কারণেই এবার বিপিএলে খেলার সুযোগ পান তিনি।
কিন্তু স্মিথকে নিয়ে আপত্তি তুলেছে বিপিএলের বাকি ফ্রাঞ্চাইজিগুলো। তাদের দাবি প্লেয়ারস ড্রাফটের তালিকার বাইরে কাউকে দলে নেয়ার নিয়ম নেই। বাকি দলগুলোর অভিযোগের প্রেক্ষিতে বিপিএল গভর্নিং কাউন্সিল জরুরি সভার আয়োজন করে। এবং শেষ পর্যন্ত তাকে না করে দেয় বিসিবি।
এদিকে স্মিথের সতীর্থ ডেভিড ওয়ার্নার এবার প্রথম বিপিএলে খেলার সুযোগ পেয়েছেন। ওয়ার্নারের বিপিএলের প্লেয়ার ড্রাফ্টে নাম ছিল। তিনি এবারের আসরে সিলেট সিক্সার্সে হয়ে মাঠ কাপাবেন।