টপ পোষ্ট

পাকিস্তানের নাগরিকত্ব পাচ্ছে না শোয়েব-সানিয়ার ছেলে!

0

মাত্র দুদিন আগে সানিয়া মির্জা এবং শোয়েব মালিক দুই ক্রীড়া ব্যক্তিত্বের পরিবারে একটি পুত্র সন্তান এসেছে। সানিয়া ও শোয়েব তাঁদের পুত্রের নাম রেখেছেন ইজহান মির্জা মালিক। তবে এরই মধ্যে পাকিস্তানি গণমাধ্যমে জানানো হয়েছে, পাকিস্তানের নাগরিকত্ব পাবে না ইজহান।

মঙ্গলবার পুত্র হওয়ায় আনন্দিত শোয়েব টুইটারে লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি : আমাদের ছেলে হয়েছে। # আলহামদুলিল্লাহ দোয়া করার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা সম্মানিত বোধ করছি #বেবিমির্জামালিক।’ উর্দুতে তাঁদের পুত্রের নাম ‘ইজহান’-এর অর্থ ‘সৃষ্টিকর্তার উপহার’। ছয়বারের গ্র্যান্ডস্লাম বিজয়ী সানিয়া মির্জা হায়দরাবাদের রেইনবো হাসপাতালে সন্তান প্রসব করেন। ২০১০ সালের ১২ এপ্রিল হায়দরাবাদের মুসলিম রীতিতে তিনি পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছিলেন।

ইজহান- ভারতীয়, নাকি পাকিস্তানি? বাবা শোয়েব মালিক অবশ্য বলেছেন, ভারতীয়ও নয় পাকিস্তানিও নয়। কিন্তু যে দেশেরই হোক, জন্মের আগেই সেলিব্রিটি ইজহান। তবে ইজহানের নাগরিকত্ব নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বাবা পাকিস্তানি বলে অনেকের দাবি, সানিয়ার সন্তানের উপর অধিকার পাকিস্তানের। এই নিয়ে যে কারণে গত মাসেই মুখ খুলতে হয়েছিল শোয়েবকে। ভারত বা পাকিস্তান, এসব ভাবনা মাথায় নেই। এরই মধ্যে পাক সংবাদমাধ্যম দাবি করা শুরু করেছে চাইলেও পাকিস্তানের নাগরিকত্ব জুটবে না ইজহানের কপালে।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন