টপ পোষ্ট

প্রেমের টানে রাজ্য ছাড়লেন রাজকুমারী!

0

রাজকুমারী আয়াকো। বিয়ে করেন একজন সাধারণ নাগরিককে। কিন্তু কে সেই সাধারণ নাগরিক? যিনি কিনা নিজে সাধারণ হয়ে রাজকুমারীকে বিয়ে করলেন?

তিনি কেই মোরিয়া। যিনি কিনা একটি জাহাজ কোম্পানির কর্মচারী। তাকেই বিয়ে করেন রাজকুমারী আয়াকো। গতকাল সোমবার জাপানের টোকিও শহরের সম্রাট মেইজির মাজারে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। আয়াকো জাপানের রাজকুমারী ছিলেন।

২৮ বছর বয়সী আয়াকো রাজপরিবারের সর্বশেষ সদস্য, যিনি সাধারণ নাগরিককে বিয়ে করে রাজপরিবার ছাড়লেন। মেয়ে হয়ে রাজপরিবারের বাইরে বিয়ে করায় জাপানের আইন অনুযায়ী আয়াকোর রাজকীয় পরিচয় হারাতে হলো।

বিয়ের পর এক সংবাদ সম্মেলনে আয়াকো বলেন, মেইজি মাজারে এত মানুষ আমার বিয়েতে এসেছেন এবং আমাদের অভিনন্দন জানিয়েছেন, যাতে আমি খুব খুশি।

বিয়েতে রাজকুমারী একটি লাল কিমোনো কোর্ট পরেন এবং রাজকীয় স্টাইলেই তার চুল বাঁধা ছিল। অপরদিকে নিপ্পন ইউসেনের কর্মচারী ৩২ বছর বয়সী মোরিয়া পরেন কালো কোর্ট।

সাংবাদিকদের সঙ্গে আলাপও হয় এ দম্পতির। এ সময় মোরিয়া জানান, ‘তিনি আয়াকোকে সাধারণ জীবন-যাপনে অভ্যস্ত হয়ে উঠতে সাহায্য করবেন।’ তিনি বলেন, ‘আমরা এক সঙ্গে কাজ করতে চাই, একে অপরের হাতে হাত রেখে একটি হাস্যোজ্জ্বল পরিবার তৈরি করতে চাই।’

মোরিয়া এবং আয়াকোর মায়েরাও ভালো বন্ধু ছিলেন। তাদের মাধ্যমেই এ দুজনের পরিচয় হয়। বিয়ের পর জাপানি প্রথা অনুযায়ী এখন রাজকুমারী আয়াকোর নাম আয়াকো মোরিয়া।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন