টপ পোষ্ট

সাকিব আল হাসানের জন্য একটি দুঃখজনক খবর!

0

সাকিব আল হাসানের জন্য একটি দুঃখজনক খবর! আর কখনোই শতভাগ স্বাভাবিক অবস্থায় ফিরবে না সাকিব আল হাসানের চোটগ্রস্ত আঙুল। ক্রিকেট খেলাটা চালিয়ে যাওয়ার উপযোগী করতেই চলছে তার চিকিৎসা। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে অস্ট্রেলিয়া উড়াল দেওয়ার আগে এমনটাই জানিয়েছেন দেশসেরা অলরাউন্ডার।

শুক্রবার রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া উড়াল দেন সাকিব। ঢাকা ছাড়ার আগে সংবাদমাধ্যমকে সাকিব বলেছেন, ‘ইনফেকশনটা (সংক্রমণ) আমার সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা। কারণ, ওইটা যতক্ষণ পর্যন্ত জিরো পার্সেন্টে না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো সার্জন অপারেশনে হাত দিবে না। ওইটা হাত দিলে বোনে চলে যাবে, আর বোনে চলে গেলে পুরো হাত নষ্ট। তবে, এখন আসল ব্যাপারটা হচ্ছে কীভাবে ইনফেকশনটা কমানো যায়।’

অস্ট্রেলিয়ায় সাকিবের হাত দেখবেন ডক্টর গ্রেগ হয়। তার হাতের অবস্থা দেখার পর গ্রেগ হয় অস্ত্রোপচার নিয়ে মত দেবেন। তবে অস্ত্রোপচার হলেও আঙুল শতভাগ ঠিক হবে না বলেই জানালেন সাকিব, ‘এই আঙুলটা আর কখনো শতভাগ ঠিক হবে না। যেহেতু নরম হাড্ডি, আর কখনো জোড়া লাগার সম্ভাবনা নেই। পুরোপুরি ঠিক হবে না। সার্জারি করে ওরা এমন একটা অবস্থায় এনে দেবে হাতটা, আমি ব্যাট ভালোভাবে ধরতে পারব, ক্রিকেট খেলাটা চালিয়ে যেতে পারব।’

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন