অনুসন্ধানের বিষয়টি রীতিমতো সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাহাদ চৌধুরীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহজাদ আকবর এক যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, কমপক্ষে ১০ হাজার সম্পত্তির বিস্তারিত তৈরি করা হয়েছে কিন্তু আগে এর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ তালিকার ৩০০ সম্পত্তিকে নোটিশ প্রদান করা হয়েছে।
তিনি বলেন, এ তালিকা দুই ধরনের অংশ রয়েছে। একটি রাজনৈতিক ব্যক্তিদের ও আরেকটি নাগরিকদের।
শুধু তাই নয়, সুইস ব্যাংকে গচ্ছিত সম্পদের বিষয়েও তদন্ত করা হবে। এজন্য তথ্যবিনিময় চুক্তির অনুমোদনের বিষয়ে ইসলামাবাদ সুইস সরকারের সঙ্গে যোগাযোগ করছে।