টপ পোষ্ট

এশিয়া কাপে তামিমকে নিয়ে শঙ্কা!

0

২৯ আগস্ট, এশিয়া কাপের প্রাক প্রস্তুতি ক্যাম্পের তৃতীয় দিনের ফিল্ডিংয়ের সময় আঙুলে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন টাইগার দলের নিয়মিত ওপেনার তামিম ইকবাল। এরপর বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) জানা যায়, তামিমের আঙুলে চিড় ধরা পড়েছে। তাই এশিয়া কাপে তার অংশগ্রহণ নিয়ে কিছুটা হলেও শঙ্কিত বিসিবি।

শান্তর পাশাপাশি ইনজুরিতে তামিম; বিষয়টি বেশ ভাবাচ্ছে বিসিবিকে। আর সে জন্য সফরে বাড়তি ব্যাটসম্যান নিতে বাধ্য হচ্ছেন তারা। ভবিষ্যত ঘাটতি নিরসনের লক্ষ্যে সর্বশেষ বৃহস্পতিবার দলের সঙ্গে যুক্ত করা হয়েছে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান মমিনুল হককে। এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘শান্তর পাশিপাশি তামিমেরও হাতে একটু চোট আছে। সেজন্য বিকল্প বাঁহাতি ব্যাটসম্যান রেখে দিলাম। প্রয়োজন পড়লে যাকে ব্যবহার করা যাবে।’

প্রসঙ্গত, তামিম-শান্তর ইনজুরির বিষয়টি খুব ভালোভাবেই ভাবাচ্ছে বাংলাদেশকে। হয়তো এশিয়া কাপের আগেই সুস্থ হয়ে উঠবেন তারা। কিন্তু তারপরও তাদের নিয়ে বড় ধরনের ঝুঁকি নিতে চাইবেনা বিসিবি। সেক্ষেত্রে তামিমের জায়গায় আরো একজন ব্যাটসম্যানকে ভিড়াতে পারে বিসিবি।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন