টপ পোষ্ট

ইমরানের প্রাক্তন স্ত্রী’র বিরুদ্ধে অাইনি নোটিশ আকরামের

0

ইমরান খানের দ্বিতীয় স্ত্রী রেহাম খানের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন ওয়াসিম আকরাম৷ সম্প্রতি আত্মজীবনী লিখেছেন রেহাম৷ মুক্তির আগেই সেই বই নিয়ে বিতর্ক৷

প্রকাশিত হতে চলা সেই বইয়ে নাকি রীতিমতো বোমা ফাটিয়েছেন ইমরানের প্রাক্তন পত্নী৷ সেই বইয়ে রেহাম আপত্তিকর কিছু মন্তব্য করেছেন বলে অভিযোগ, আর তা নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে৷

বইয়ের পাণ্ডুলিপি ইন্টারনেটে প্রকাশ পেতেই রেহামের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছেন অনেকে৷ সেই তালিকায় রয়েছেন ওয়াসিম আকরাম৷

আত্মজীবনীতে রেহাম জানিয়েছেন, অল্পবয়সি মেয়েদের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছিলেন ইমরান খান। শুধু তাই নয়, ইমরানের সঙ্গী ওয়াসিম আকরামকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি৷ প্রাক্তন বাঁ-হাতি পেসারকে মহিলাবাজ বলে উল্লেখ করেছেন রেহাম৷

ইমরানের সব যৌনকেচ্ছা জানতেন আক্রম এমনটাই তাঁর অভিযোগ৷ শুধু তাই নয়, এসবে আক্রমণেরও মদত ছিল বলে উল্লেখ করেছেন তিনি৷ সঙ্গে রেহাম আকরামের বিরুদ্ধে তোপ দেগে লিখেছেন, আকরামের সামনেই অন্য পুরুষ তাঁর বউয়ের সঙ্গে যৌনমিলনে লিপ্ত হয়েছিল৷ এই উক্তির বিরুদ্ধে ৩০ মে আইনি নোটিশ পাঠিয়েছেন আকরাম৷

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পাণ্ডুলিপিতে আরও উল্লেখ রয়েছে, মহিলদের গর্ভবতী করে তাঁদেরকে জোর করে গর্ভপাত করিয়েছেন ইমরান৷ এখানেই শেষ নয়, বইতে রেহাম খান অভিযোগ করে লিখেছেন, তাঁর সঙ্গে সম্পর্ক থাকাকালীন অন্য মহিলার সঙ্গে সম্পর্ক ছিল ইমরানের৷ পাকিস্তানি সাংবাদিক অনিলা খোয়াজার সঙ্গেও ইমরানের সম্পর্ক ছিল বলে অভিযোগ এনেছেন তিনি।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন