টপ পোষ্ট

চাঁদনী ও তানিয়াকে নিয়ে মুখ খুললেন বাপ্পা মজুমদার

0

অবশেষে নৃত্যশিল্পী ও অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গটি প্রকাশ্যে আনলেন সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। সম্প্রতি অভিনয়শিল্পী ও উপস্থাপিকা তানিয়া হোসাইনের সঙ্গে বাপ্পার আংটিবদলের খবর জানাজানি হয়। ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে জানান তানিয়া।

রাজধানীর পশ্চিম পান্থপথে তানিয়ার মায়ের বাসায় আংটিবদলের অনুষ্ঠান হয়। তবে চাঁদনীর সঙ্গে বাপ্পার কবে ছাড়াছাড়ি হয়েছিল সে বিষয়ে কিছু জানা যাচ্ছিল না।

অবশেষে সাবেক স্ত্রী চাঁদনী ও বাগ্‌দত্তা তানিয়াকে নিয়ে মুখ খুললেন বাপ্পা। ফেইসবুকে একটি স্ট্যাটাসের মধ্য দিয়ে বাপ্পা তার অবস্থান পরিষ্কার করেন।

বাপ্পার ফেইসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হল…

তিনি লেখেন, ‘গত ৯ অক্টোবর ২০১৭ আমাদের ডিভোর্সের আইনি প্রক্রিয়া শুরু হয় আর শেষ হয় ৯ জানুয়ারি ২০১৮ তে বিবাহের সমাপ্তিতে। আর আমরা আলাদা ছিলাম তাও ১ বছরের একটু বেশি সময় ধরে।’

চাঁদনীর প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘অনেক বছর একসাথে থেকে, থাকার চেষ্টা করে অবশেষে হার মানতে হয়েছে আমার আর চাঁদনীর। আমরা পারিনি আমাদের সংসার নিয়ে বাকি জীবন কাটাতে। কোনো অভিযোগ কিংবা অসম্মান আমার চাঁদনীর প্রতি নেই, এমনকি চাঁদনীর ও আমার প্রতি কোনো অসম্মানবোধ আছে বলে মনে করিনা। যা হয়েছে তা ভাগ্যের লিখন মনে করি।’

বাপ্পা আরও লিখেছেন, ‘জীবন তার নিজের গতিতে চলে। সময় কারও নিজের ইচ্ছায় চলে না। সময় খুব খেয়ালি। জীবন সময় কখন কাকে কোথায় নিয়ে ফেলে বোঝা মুশকিল।’

কয়েকদিন আগে ফেইসবুকে বাগদানের আংটির ছবি শেয়ার করেন তানিয়া। তারপরই বাপ্পার সঙ্গে বিয়ের পরিকল্পনার কথা জানা যায়।

ওই স্ট্যাটাসে বাপ্পা আরো বলেন, ‘তানিয়া আমার বন্ধু। দারুণ একজন বন্ধু। তানিয়ার সাথে আমার যোগাযোগ এবং ভালোলাগাও। এর সূত্র ধরেই অতিসম্প্রতি আমি আমার ভাবনা তানিয়াকে জানাই, তানিয়াও তার ভাবনা আমাকে জানায়। আমরা আমাদের পরিবারের সান্নিধ্য ছাড়া জীবনে চলতে চাই না। তাই ২ পরিবারের সিদ্ধান্তে একান্তই পারিবারিকভাবে আমাদের বাগদান হয়।

উল্লেখ্য, ২০০৮ সালের ২১ মার্চ চাঁদনীকে বিয়ে করেন বাপ্পা মজুমদার। দীর্ঘ দশ বছর সংসার করার পর সম্পর্কের ইতি টানলেন তারা।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন