টপ পোষ্ট

দিনাজপুরে শিশু ধর্ষণের চেষ্টা, একব্যক্তি গ্রেপ্তার

0

দিনাজপুরের বীরগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন জানান, শিশুটির মায়ের লিখিত অভিযোগে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার কমল রায় কাইচালু (৪৫) উপজেলার মরিচা ইউনিয়নের লাট ডাবরা গ্রামের মৃত আইতু রায়ের ছেলে।

মামলার বরাত দিয়ে ওসি সাকিলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার কমল রায় কাইচালু প্রতিবেশী শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে কমল রায় পালিয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই দুলাল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়েছে।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন