টপ পোষ্ট

প্লেনেই সাকিব-রশীদকে নিয়ে ধাওয়ানের মজা

0

দল যখন ভাল অবস্থায় থাকে তখন দলের সদস্য খেলোয়াড়রাও স্ফূর্তিতে থাকেন। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলেছে হায়দ্রাবাদ। আর সেই তিনটি ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। আর তাই বেশ ফুরফুরে মেজাজ বিরাজ করছে হায়দ্রাবাদের ক্রিকেটারদের উপর।

যা দেখা গিয়েছে হায়দ্রাবাদের ভারতীয় তারকা ওপেনার শিখর ধাওয়ানের আচরণে। হায়দ্রাবাদের সর্বশেষ ম্যাচ ছিল ১৪ এপ্রিল কলকাতার বিপক্ষে। আর সেই ম্যাচে কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেনসে ৫ উইকেটের জয় পায় হায়দ্রাবাদ। আর সেখান থেকে হায়দ্রাবাদ ফেরার পথে প্লেনেই সতীর্থ সাকিব-রশীদ খানের সঙ্গে মজা করেন ধাওয়ান।

কানে হেডফোন গুঁজে গভীর ঘুমে যখন তারা মগ্ন ছিলেন ঠিক তখনি উঠে এলেন ধাওয়ান। হাতে কাঠি জাতীয় কিছু একটা দিয়ে ঘুমন্ত সাকিবের নাকে সুড়সুড়ি দিতেই ধরমরিয়ে উঠলেন সাকিব। তার পাশে থাকা আফগান স্পিনার রশীদ খানকেও ছাড়েননি ধাওয়ান। তাকেও ঘুমাতে দেয়নি ধাওয়ান।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন