টপ পোষ্ট

রূপচর্চায় ‘বেকিং সোডা’

0

life-dtyle

বেকিং সোডা রান্নার কাজে ব্যবহার হয়। প্রায় সবার রান্নাঘরেই বেকিং সোডা থাকে। রান্না ঘরের এই উপাদান রূপচর্চাতেও দারুণ উপকারী।

ত্বকের মৃতকোষ তুলে ত্বককে মসৃণ করতে বেকিং সোডার জুড়ি নেই।

খুশকি দূর করতে ও দাঁতের হলদেটে ভাব দূর করতে বেকিং সোডা যাদুর মতো কাজ করে। এটি এক ধরনের এন্টিবায়োটিক, যা ত্বকের এ্যাকনে ও র‍্যাশ কমাতে সাহায্য করে।

  • এক টেবিল চামচ বেকিং সোডার সাথে সমপরিমাণ কমলার রস ভালভাবে মিশিয়ে নিন। এরপর মুখ পরিষ্কার করে মুছে নিন। শুকনো মুখে বেকিং সোডার মিশ্রণটি লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।
  • বেকিং সোডা- ২ চা-চামচ, গরম পানি- ১ চা-চামচ মিশিয়ে পেস্ট বানিয়ে ভেজা মুখে লাগিয়ে সারকুলার মোশনে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
  • ব্রণ প্রবণ ত্বকে বা তৈলাক্ত ত্বকে স্ক্রাব হিসাবে বেকিং সোডা খুবই উপকারী। ১ চা-চামচ ওটমিলের সাথে ১ চা-চামচ বেকিং সোডা পানি দিয়ে মিশিয়ে নিন। স্ক্রাব হিসাবে ব্যবহার করুন। এটি ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে।
  • ব্ল্যাকহেডসের সমস্যা দেখা দিলে ১ চা-চামচ বেকিং সোডা ও মধু মিশিয়ে মুখে লাগান। ব্ল্যাকহেডস জোনে ভালভাবে ঘষে ধুয়ে ফেলুন। দেখবেন ব্যাকহেডস গায়েব।
  • স্ক্যাল্পকে ভালভাবে পরিষ্কার করতে শ্যাম্পুর সাথে বেকিং সোডা মিশিয়ে হালকা হাতে স্ক্যাল্প ম্যাসাজ করুন। এরপর চুল বেশি পানি দিয়ে ভাল করে ধুয়ে নিন।
  • ত্বকের রোদে পোড়া ভাব কমাতে বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান। হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
  • দাঁতের হলদে ভাব দূর করতে টুথপেস্টের সাথে সামান্য বেকিং সোডা মিশিয়ে ব্রাশ করুন। সাথে সাথেই দেখবেন যাদুর মতো কাজ করেছে।

নিয়মিত বেকিং সোডার ব্যবহার আপনার রূপের পরিবর্তন আনবে লক্ষণীয়ভাবে। তাহলে দেরি না করে আজ থেকেই আপনার রূপচর্চার উপাদানের তালিকায় যোগ করুন বেকিং সোডা।

এফটি/এমডি

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন