টপ পোষ্ট

মক্কার ইমামের টুইটার বন্ধ করে দিল সৌদি

0

মক্কায় অবস্থিত মসজিদুল হারামের ইমাম শেখ সৌদ আল-শুরাইমের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সৌদি আরব সরকার। শুক্রবার তার ওই অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়।

মসজিদুল হারামে দায়িত্বরত কয়েকজন ইমামের মধ্যে শুরাইম একজন। বিভিন্ন সময়ে তিনি রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে টুইটারে পোস্ট দিতেন এবং ইসলামি নিয়ম-কানুন ভঙ্গের সমালোচনা করতেন।

১৯৬৪ সালে রিয়াদে জন্ম নেয়া এই আলেম মক্কার উম আল-কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিশেষায়িত অধ্যাপকসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। তিনি পবিত্র এই শহরটির হাইকোর্টেরও একজন বিচারক।

তার কনিষ্ঠ ইমাম সৌদি আরবের আবদুর রহমান আল সুদাইস সৌদি রাজপরিবারের বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে পরিচিত। তবে দেশটির বাইরেও মুসলিম বিশ্বে বেশি প্রশংসিত শুরাইম।

সৌদি রাজপরিবারের নীতিকে অন্ধভাবে সমর্থনের জন্য বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছেন সুদাইস। মুসলিমরা একে ইসলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করেন না।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন