
A fire fighter watches an animation company which caught fire in Kyoto on July 18, 2019. – A fire at an animation company in Japan’s Kyoto on July 18 killed one person and injured dozens more, several of them seriously, a fire department spokesman said. (Photo by JIJI PRESS / JIJI PRESS / AFP) / Japan OUT
জাপানের ওসাকা নগরীর একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২৭ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ জানায়, শুক্রবার সকালে ওসাকা শহরের একটি শপিং এবং বিনোদন এলাকার একটি আটতলা ভবনের চতুর্থ অথবা পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা।
১০টা ৪৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়েও ফেলেন তারা। পরে ভবনটি থেকে আশঙ্কাজনক অবস্থায় ২৭ জনকে উদ্ধার করা হয়। তাদের সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি