টপ পোষ্ট

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করলেন ৪ চিকিৎসক

0

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চার চিকিৎসকের একটি মেডিকেল টিম। তারা হলেন- অর্থোপেডিক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান, ডা. মনসুর হাবীব (নিউরোলজি), টিটু মিয়া (মেডিসিন) ও সোহেলী রহমান (ফিজিকেল মেডিসিন)।

রোববার দুপুরে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।

এ বিষয়ে অধ্যাপক ডা. শামসুজ্জামান বলেন, ওনাকে (খালেদা জিয়া) চিকিৎসা দেওয়া হয়েছে। ওনার পায়ে কিছু সমস্যা পাওয়া গেছে।

ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, কারা কর্তৃপক্ষের একটি লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন।

সোমবার এবিষয়ে বিস্তারিত জানাবেন চিকিৎসকরা।

গত শুক্রবার (৩০ মার্চ) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিয়ে অবিলম্বে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন