টপ পোষ্ট

নিজ দেশে ফিরেছেন মালালা

0

শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই নিজ দেশে ফিরেছেন। ছয় বছর আগে ২০১২ সালে অক্টোবরের ৯ তারিখে তালিবানের গুলিতে আহত হওয়ার পর এটাই মালালার প্রথম পাকিস্তানে আসা। তবে এটা শুধুই আসা, ফেরা নয়।

বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ইসলামাবাদের বেনজির ভুট্টো বিমানবন্দরে বাবা-মায়ের সঙ্গে মালালার একটি ভিডিও পাকিস্তানি টেলিভিশনে এসেছে। বলা হচ্ছে, মালালা এসেছেন পাকিস্তানে। মালালা পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকন আব্বাসির সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে আলোচনার বিষয় কী তা জানানো হয়নি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিরাপত্তার খাতিরে মালালার সফরের সকল তথ্যই গোপন রাখা হয়েছে।

গোপন রাখার যথেষ্ট কারণ রয়েছে প্রশাসনের হাতে। পাকিস্তানের সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া এই নোবেল বিজয়ী মেয়েটিকে মাত্র ১২ বছর বয়সে মাথায় গুলি করেছিল তালেবানরা। মালালার অপরাধ ছিল তিনি তালেবান শাসিত সোয়াত উপত্যকায় নারী শিক্ষা বন্ধের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বিবিসি উর্দুতে নিয়মিত ব্লগ লিখে সে জানাত তার ক্ষোভের কথা জানাতেন বিশ্বকে।

২০১২ সালে তালিবানরা মালালাকে মাথায় গুলি করার পর উচ্চ চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে মালালা ও তার পরিবার যুক্তরাজ্যেই বসবাস শুরু করেন। ২০১৪ সালে মালালা শিক্ষা বিস্তারে তার অদম্য চেষ্টার জন্য ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থীর সঙ্গে নোবেল শান্তি পুরস্কার পান। তার পরেও মালালা পাকিস্তান ফিরে যেতে পারেননি।

যুক্তরাজ্যে থেকে তিনি চালিয়ে যাচ্ছেন তার লড়াই। বাবা জিয়াউদ্দিন ইউসুফজাইকে সঙ্গে নিয়ে গঠন করেছেন মালালা ফান্ড। পাকিস্তান, নাইজেরিয়া, জর্ডান, সিরিয়া ও কেনিয়ার মেয়েদের শিক্ষার সহায়তায় করা এ ফান্ডের কাজ।

২০ বছর বয়সী মালালা এখন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। তবে তার এসব পরিচয় এখনও তাকে পাকিস্তানের আপন করতে পারেনি। পাকিস্তানের অনেকেই এখনও ভাবেন মালালা পশ্চিমাদের চর এবং তার কারণে পাকিস্তানের সম্মান ভূলুণ্ঠিত হচ্ছে।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন