ভারতের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। শচীন, সৌরভ, দ্রাবিরের মতো তার অনেক সেঞ্চুরি না থাকলেও গোটা ক্যারিয়ার জুড়ে তিনি ছিলেন আলোচনায়। নিজের দিনে যুবি একাই প্রতিপক্ষকে ঘুড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে। খুনে মেজাজে ব্যাটিংয়ের জন্য তিনি বেশ সুনাম কুড়িয়েছেন।
টি-২০ ক্রিকেটে ওভারে ৬ ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে তার। তাও আবার যেন তেন বোলার নয় সয়ং স্টুয়ার্ট ব্রড। বিগ ম্যাচে যুবরাজ ছিলেন আরও বেশি ভয়ঙ্কর। ভারতকে ২০০৭ সালের টি-২০ ও ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জেতানোর নায়ক তিনি। ২০১১ বিশ্বকাপে হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়ার। দলের জন্য তার অত্মত্যাগ ছিলো অপরসীম।
২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার আগে রক্ত বোমি করেছিলেন যুবরাজ। যা সতীর্থ হরভজন সিং দেখেছিলো। পরে হরভজনকে অনুরোধ জানায় এ ব্যাপার যেন টিম ম্যানেজমেন্ট না জানে। কারন যুবরাজের স্বপ্ন দলকে বিশ্বকাপ জিতানো। জেতালেন ঠিকই। কিন্তু জীবনযুদ্ধে নিজে হারতে বসেছিলেন।
বিশ্বকাপের পরপরই দূরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয় যুবরাজ। জীবনযুদ্ধে হার মানেনি যুবরাজ।ক্যান্সার জয় করে ফিরেছেন মাঠে। করেচেন ব্যাট-বলের লড়াই। হয়েছেন আইপিএলের সর্বোচ্চ দামী প্লেয়ার।
ফাইটার যুবরাজকে নিয়ে এবার সিনেমা নির্মান করা হবে বলিউডে। যুবরাজ চরিত্রে অভিনয় করার দৌড়ে এগিয়ে আছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এছাড়া গুঞ্জণ রয়েছে রণবীর কাপুর ও তরুণ সিদ্ধার্থ মালহোত্রা যুবরাজ চরিত্রের জন্য মুখিয়ে আছেন। শেষ পর্যন্ত দেখার বিষয় কে হয় পর্দার যুবরাজ।
এর আগে শচীন, ধোনি ও আজাহারউদ্দিনদের নিয়ে বলিউডে সিনেমা নির্মান হয়েছিলো।