আজকাল ফেইসবুক, টুইটার, ইনস্ট্রাগ্রাম মানুষের আড্ডার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শুধু আড্ডা নয়, ব্যবসা বাণিজ্যের স্থানে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগের এসব মাধ্যমগুলো। সেই সাথে রয়েছে বিনোদন ভুবনের তারকাদের রমরমা উপস্থিতি। সেখানে প্রতিনিয়ত তারকাদের অনুসারী বাড়ছে। যার যত অনুসারী তার তত টাকা।
অর্থাৎ বিজ্ঞাপনদাতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের অনুসারীর সংখ্যা বিবেচনায় এনে তাঁদের সংগে আর্থিক চুক্তি করে। তারকাদের প্রতি পোস্টের জন্য চুক্তির অঙ্ক লাখ ছাড়িয়ে কয়েক কোটিতে পৌঁছে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় কিছু তারকাদের আয় নিয়েই আজকের আয়োজন-
সেলেনা গোমেজ
ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য সেলেনাকে দিতে হয় প্রায় ৪ কোটি টাকা। মার্কিন এই গায়িকা এবং অভিনেত্রীর ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ১৩৪ মিলিয়ন।
কিম কার্দেশিয়ান
হলিউডের এই সেনসেশন ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য আয় করেন প্রায় সাড়ে ৩ কোটি টাকা। ফেইসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ৩০০ মিলিয়ন।
প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডের এই সেনসেশন ফেইসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে প্রতি পোস্ট থেকে আয় করেন ১০ থেকে ১২ লাখ ভারতীয় রুপি। সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ৬০ মিলিয়ন।
জাস্টিন বিবার
২০১৬ সালে একবার প্রেম সংক্রান্ত জটিলতায় জেদের বসে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করে দেন। ওই সময় ইনস্টাগ্রাম থেকে প্রায় ৪ মিলিয়ন অনুসারী হারান। এরপর আবার ফিরে আসলে হুড়হুড় করে বাড়তে থাকে তাঁর অনুসারীর সংখ্যা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই তারকার আয় প্রায় ১ থেকে ২ কোটি টাকা। সবমিলিয়ে প্রায় ৩০০ মিলিয়ন অনুসারী রয়েছে এই মার্কিন গায়কের।
টেইলর সুইফট
ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য তাঁর আয় ৬ লক্ষ টাকা। টুইটার ও ইনস্টাগ্রাম তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ১৯২ মিলিয়ন।
সোনাক্ষি সিনহা
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি পোস্টের জন্য এই তারকার আয় ৪ থেকে ৫ লক্ষ ভারতীয় রুপি। ফেইসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ৩০ মিলিয়ন।
শহিদ কাপুর
ফেইসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য তাঁর আয় ১০ থেকে ১২ লাখ ভারতীয় রুপি। সবমিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ৪০ মিলিয়ন।
নেহা ধুপিয়া
চলচ্চিত্র থেকে অনেক দূরে সরে গেছেন এই বলিউড অভিনেত্রী। বর্তমানে ‘বিএফএফস উইথ ভোগ’ নামে একটি টেলিভিশন শো-এর জনপ্রিয় উপস্থাপক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি পোস্টের জন্য তাঁর আয় ১ থেকে ৫ লাখ ভারতীয় রুপি। সব মিলিয়ে তাঁর অনুসারী প্রায় ১০ মিলিয়ন।