টপ পোষ্ট

উর্বশীর চাহিদা মেটাতে দিশেহারা প্রযোজকরা!

0

উর্বশী রাউটেলা অভিনীত হেট স্টোরি-৪ কেমন চলবে সেটা সময়ই বলে দেবে। তবে এই ছবির পর নায়িকার আরও একটি ছবি মুক্তি পাবে, যার নাম ‘ভানুপ্রিয়া’। এছবির শুটিং চলছে মুম্বাইয়ের মীরা রোডে। সেখানেই উর্বশীর খাবারের বিল মেটাতে গিয়ে মহাবিরক্ত ‘ভানুপ্রিয়া’ ছবির নির্মাতা ও প্রযোজক। প্রতিদিন উর্বশীর খাবারের বিল গুণতে হচ্ছে ৫ হাজার রুপি।

ভানুপ্রিয়া ছবির সঙ্গে সংশ্লিষ্ট একজনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, উর্বশী নাকি খাবারের জন্য প্রতিদিন হাজার হাজার টাকা চাইছেন এবং শুটিং চলাকালীন লম্বা বিরতি নিচ্ছেন।

জানা গেছে, যে মুহূর্তে উর্বশী শুটিংয়ের জন্য বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠছেন, ঠিক সেই মুহূর্তে তার সহকারীরা প্রযোজকদের ফোন করে জানিয়ে দিচ্ছেন, সেদিন তিনি কী কী খাবেন আর তা অবশ্যই নামিদামি হোটেল থেকেই আনাতে হবে। শুধু যে নিজে খাচ্ছেন তাই নয়। সময়ে সময়ে বাবা-মাকেও ফোন করে ডেকে নিচ্ছেন কিংবা বাড়িতে খাবার পাঠাচ্ছেন উর্বশী। জানতে চাইছেন, সেদিন তাদের কী কী খাওয়ার ইচ্ছে। খাবার এলেই নিজে কিছুটা খেয়ে প্যাক করে পাঠিয়ে দিচ্ছেন বাড়িতে। প্রতিদিন এ জন্য প্রযোজক সংস্থার হাজার হাজার টাকার বিল গুণতে হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

তবে এখানেই শেষ নয়, শুটিংয়ের ফাঁকে নাকি উর্বশী লম্বা বিরতি নেন। তবে সেসময় উর্বশী যে কী করেন তা তিনিই বলতে পারবেন। আবার নাকি মাঝে মধ্যেই মেকআপম্যানের কাছ থেকে ওয়েট টিসুর প্যাকেটও চেয়ে নেন। ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজ সূত্রে এই তথ্য জানা গেছে।

উর্বশী বলিউডে আলোচিত হয়েছেন ‘হেট স্টোরি-৪’ ছবিতে অভিনয় করে। তবে ছবিটি এখনও মুক্তি পায়নি। এই ছবিতে খোলামেলাভাবে অভিনয়ের জন্যই আলোচনায় এসেছেন উর্বশী।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন