টপ পোষ্ট

চুম্বনরত ছবি পোস্ট করলেন এই জনপ্রিয় অভিনেত্রী

0

‘গীত’ কিংবা ‘মধুবালা’র মত সিরিয়ালের সৌজন্যে ছোট পর্দায় যথেষ্ট জনপ্রিয় মুখ দ্রষ্টি ধামী। বর্তমানে ব্যবসায়ী নীরজ খামেকার সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তিনি। আগেই তাঁর সঙ্গে তাঁর স্বামীর ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। তবে এবার সামনে এল তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি।

বুধবার ওই দম্পতি তৃতীয় অ্যানিভারসারি কাটালেন। আর সেকথা সবাইকে জানাতেই স্বামীর সঙ্গে চুম্বনরত ছবি পোস্ট করেছেন দ্রষ্টি। দু’জনেই যে দারুণ ‘কিসার’, সেটা এই ছবি থেকে বেশ স্পষ্ট। ভ্যালেন্টাইন মাসে একেবারে ‘পারফেক্ট পিকচার’।

দ্রষ্টি ধামীর বান্ধবী অভিনেত্রী সানায়া ইরানিও ওই দম্পতির ছবি পোস্ট করে অ্যানিভারসারি উইশ করেছেন। আসলে বিবাহিত জীবনে তিনি যে বেশ সুখী, সেটাই বোঝাতে চেয়েছেন ওই ঘনিষ্ঠ ছবিতে।

এক সাক্ষাৎকারে দ্রষ্টি বলেছেন, বিয়ে একটি স্বাভাবিক সম্পর্ক। এটা পাবলিক না করার কি আছে! এটা গোপন রাখার কোনও প্রয়োজনীয়তা আমি বোধ করি না। তবে তাঁর স্বামী নীরজ নাকি ভীষণই লাজুক। ক্যামেরার সমানে খুব একটা পমফর্টেবল নন। সে যাই হোক, এই দম্পতির ছবি এখন ইন্টারনেটে বেশ জনপ্রিয় হয়েছে।

শেষবার ‘Pardes Mein Hai Mera Dil’ সিরিয়ালে দেখা গিয়েছিল দ্রষ্টিকে। একাধিকবার Eastern Eye-এর সেক্সি ওম্যানের তালিকায় দেখা গিয়েছে। এছাড়া ‘ঝলক দিখলা যা’ শো-তে একবার জয়ীও হন তিনি।

❤️ @khemkaniraj

A post shared by Drashti Dhami (@dhamidrashti) on

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন