হত্যা করে লাশের সঙ্গে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক
নরসিংদীর চাঞ্চল্যকর সাবিনা আক্তার হত্যা ও লাশকে ধর্ষণ করার অভিযোগে ধর্ষক সাইফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব-১১। বুধবার সকালে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক কাজী শামসের আহম্মেদ।