টপ পোষ্ট

নিজেকে রাসেলের মত অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে চান সাইফুদ্দিন!

0

নিজেকে একজন পরিপক্ক অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে চান বাংলাদেশ দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুউদ্দিন। সে জন্য বোলিংয়ের পাশাপাশি সময় পেলেই ব্যাটিংয়ে নিজেকে ঝালাই করে নেন তিনি।

জাতীয় দলের এই তরুণ ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলের মতো নিজেকে গড়ে তুলতে পারবেন না জেনেও সামর্থ্যের সবটুকু দেয়ার চেষ্টা করেন।

বোলিংটা সাইফুদ্দিনের মূল শক্তি হলেও, ব্যাটিং নিয়ে কাজ চালিয়ে যেতে চান। ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত দুইটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন সাইফুদ্দিন সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি।

সাইফুদ্দিন বলেন, বোলিংটা হচ্ছে আমার মূল শক্তি আর ব্যাটিংটা হচ্ছে আমার বেটারমেন্ট, এটা আপনারা সবাই জানেন বোলিংয়ের মাঝে যখনই সময় পাই তখনই ব্যাটিংটা করি আশা করি নিজেকে আর দ্রুত পারদর্শী করে তুলবো।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন